1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়নের ঘোষণা এমপি আলমগীর ফরিদের সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক সমাবেশের ডাক দিয়েছে ১১ দল চকরিয়ার সিআইপি ফরিদের স্ত্রী-সন্তান হজ্বের সফরে  চকরিয়া গলায় ফাঁস লাগানো মসজিদে ইমামের মরদেহ উদ্ধার প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর লামার কেয়াজুপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে যানবাহনের বিরুদ্ধে মামলা

নাইট শো অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

আবদুল মামুন ফারুকী,পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” শ্লোগানে নাইট শো অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টইটং কেরনছড়ি বন্ধু জুটি ক্রিড়া সংস্থার উদ্যোগে প্রথম বারের মতো এই নাইট শো অলিম্পিক এর আয়োজন করা হয়। গত ১৮ জানুয়ারি উদ্বোধনী ম্যাচের মাধ্যমে নাইট শো অলিম্পিক-২৬ এর আসর শুরু হয়ে মোট ১১টি পর্ব শেষ হয় ২৭ জানুয়ারী। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় নাইট শো অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাত্রিকালীন এই অলিম্পিককে ঘিরে এলাকায় শিশু, তরুণ, যুবক, নারী-পুরুষসহ নবীন-প্রবীণ সকলের মাঝে উচ্চাসের আমেঝ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বন্ধু জুটি ক্রিড়া সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও টইটং এমইউপি আব্দুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টইটং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক এমইউপি শাহাদাত হোসেন চৌধুরী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গণি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উদ্যোক্তা ও সাংবাদিক আবদুল মামুন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, সাবেক টইটং ইউনিয়ন ছাত্রদলনেতা রবিউল রবি, আব্দুল করিম, ক্রীড়াবীদ রবিউল আলম, ছাত্রনেতা শাহ মুহাম্মদ আসাদ উল্লাহ, প্রবাসী মো. আবুল কাশেম, ব্যবসায়ী জিয়াবুল করিম সুমন, নেজাম উদ্দীন, এহছানুল হক, মোঃ জোবাইর প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট