1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুর ফতেখাঁকুল ৯ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হামিদুর রহমান আযাদ এমপি না শুধু, মন্ত্রী হবেন—বড় মহেশখালী জনসভায় ডা. শফিকুর রহমান বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় সারাদেশে ৩য় স্থান অর্জনকারী শিলখালী উচ্চ বিদ্যালয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ   চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. লীগ নেতা সাঈদি কারাগারে  আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না- সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় মুরগির খামারের ভেতরে বিদ্যুস্পৃষ্ট হয়ে কিশোর কর্মচারীর মৃত্যু  ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন হবে: আব্দুল্লাহ আল ফারুক

আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না- সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায়না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে,  এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আজ রোববার (১ ফেব্রুয়ারী) সকালে নির্বাচনী গণসংযোগে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে রাজপথে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার।

এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পুরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাইনা, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরী করতে চাই ।

তিনি বলেন, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো এনিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা রয়েছে দেশে ধর্মীয় বিভাজন তৈরীতে ব্যস্ত। সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তা শৃংঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।  এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া , সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট