1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে মার্কেটে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, ৪ ছিনতাইকারী আটক চকরিয়ায় রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প চকরিয়ায় মারছা বাস- ডাম্পার সংঘর্ষ, আহত -২ ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ তারেক রহমানকে অভিনন্দন জানালেন বিদিশা এরশাদ নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ, সাধারণের প্রবেশ নিষেধ বিএনপির জয়ে চীনের প্রতিক্রিয়ায়ও উঠে এল বিআরআই-র কথা

চকরিয়ায় ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে মার্কেটে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, ৪ ছিনতাইকারী আটক

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চকরিয়া পৌরশহরের বিভিন্ন মার্কেটের অলিগলিতে ক্রেতা ও সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ টিম কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি ( ভারপ্রাপ্ত) মনির হোসেন। তিনি বলেন, গতকাল চকরিয়া থানা পুলিশের বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চকরিয়া পৌরসভার নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকায় ছিনতাইয়ের সময় কাকারা ২ নং ওয়ার্ডের মৃত নুরুল কবিরের পুত্র আবদুল্লাহ (২৬),সাহারবিল ৩ নং ওয়ার্ডের জাহেদ হোসেনের পুত্র রাহাত হোসেন(৩৩), পৌর ৮ নং ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের পুত্র মোহাম্মদ আরমান (৪১), পৌর ১ নং ওয়ার্ড বাজার পাড়ার মৃত দেলোয়ার হোসেনের পুত্র দিদারুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে ।
পুরো রমজান মাস মার্কেট ও জনবহুল এলাকায় নিয়মিত সাদা পোশাকে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট