শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

টইটং আলহেরা মডেল একাডেমির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার জেলার পেকুয়াস্থ টইটং আলহেরা মডেল একাডেমির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৮ মার্চ) সকাল ১০টায় ক্যাম্পাসের প্রধান ফটকে ফিতা কেটে উদ্বোধন করেন পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদুল্লাহ ফিরোজ। টইটং রয়েল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আব্দুর রশিদ এর সভাপতিত্বে সহ -সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এর পরিচালনায় ২০২৬ শিক্ষা বর্ষের ক্রীড়া – সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সরকারী-বেসরকারী বৃত্তি প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহেদ উল্লাহ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টইটং সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান মুহাম্মদ নুরুল কবির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বান্দরবান পিটিআই ইন্সট্রাক্টর(জেনারেল) মুহাম্মদ মাহমুদুল হক, ফাঁশিয়াখালী ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনছার উল্লাহ, রাজাখালী এয়ার আলী খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ ফরিদুল মোস্তাফা ছিদ্দিকী, টইটং রয়েল ফাউন্ডেশন সেক্রেটারি ও পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক জিয়াউল হক শফিকী, পটিয়া বড়লিয়া শাহ সৈয়দ আব্দুচ্ছালাম আউলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ নাছিরুল ইসলাম, চকবাজার মেডিকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শেফায়ত উল্লাহ, বোয়ালখালী গোমদন্ডী তাজেদিয়া জায়তুন্নেছা ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোছাইন, চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট মুহাম্মদ আনছার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট মুহাম্মদ সালাহউদ্দিন, পূর্ব বাকলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট মুহাম্মদ তৌহিদ (আসাদ), টইটং আলহেরা মডেল একাডেমি পরিচালনা পর্ষদের রেক্টর-১ মুহাম্মদ সাইফুল ইসলাম, রেক্টর -০২ মুহাম্মদ আব্দুল মান্নান, নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন, পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম, অভিভাবক প্রতিনিধি আক্তার হোছাইন। ৪৮ তম বি সি এস স্বাস্থ্য উত্তীর্ণ হওয়ায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মো. তাওহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী পশ্চিম মির্জাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ রিয়াদ উদ্দিন, আলহেরা মডেল একাডেমির শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনি বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল হক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews