সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

রামুতে বিশেষ অভিযানে ১৫ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

রামু (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) পুলিশ সুপার কক্সবাজার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— জিআর নং-৪৩১/২৩ এর মোঃ আরিফ, সিআর নং-১৪৯/২০২৩ এর নুর আহমদ (৫৪), জিআর নং-৪০৪/১৮ এর মোঃ আজিজ (১৯), বন মামলা নং-৮১/২২ এর মনজুর আলম এবং জিআর নং-৫২০/২৩ এর নাছির উদ্দিন।
এছাড়া ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলার আরও ১০ জন আসামিকে একই অভিযানে গ্রেফতার করা হয়।
রামু থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

### প্রেরক: মোঃ নাছির উদ্দিন, রামু,কক্সবাজার।
৩০.০৩.২৭

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews