শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :

এপেক্স ক্লাব অব চকরিয়ার বেস্ট সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াছমিন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
এপেক্স বাংলাদেশ এর মিট দ্যা প্রেসিডেন্ট-সেক্রেটারি এন্ড ন্যাশনাল কনফারেন্স ২০২৬ এ বেস্ট ক্লাব সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, এপেক্স ক্লাব অব চকরিয়া’র সেক্রেটারি ফরিদা ইয়াছমিন।
সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করছেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান নাসিম আহমেদ ও ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
গত ১৪ এপ্রিল মঙ্গলবার পার্বত্য জেলার বান্দরবান (নিলাচলে) নীলাম্বর রিসোর্টে দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ ও এপেক্স বাংলাদেশের সকল ক্লাব প্রেসিডেন্ট-
সেক্রেটারী সহ আমন্ত্রীত অতিথি বৃন্দ। ফরিদা ইয়াছমিন বেস্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায়, এপেক্স ক্লাব অব লামা’র পক্ষ খেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews