1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ঈদগড়ে নির্মিত ব্রীজটি কোন কাজে আসছেনা, ঝুঁকিতে যান চলাচল

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

পাহাড়ি জনপদ ঈদগড়ে রেণুর ছড়া নদীর উপর নির্মিত ব্রীজটি দীর্ঘদিন ধরে জনগণের কোন কার্যকর কাজে আসছেনা। কয়েক বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও ব্রীজটির দুই পাশে সংযোগ সড়কে মাটি ভরাট না করায় যান চলা চলের জন্য এটি ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকল্প ব্যবস্থা না থাকায় শত শত যাত্রীবাহী ও মালবাহী ভারী যানবাহন এখনো পাশের পুরনো ও মেয়াদোত্তীর্ণ ব্রীজের উপর দিয়েই চলাচল করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ,কোটি টাকা ব্যয়ে নতুন ব্রীজ নির্মাণ করা হলেও সংযোগ সড়কের কাজ সম্পন্ন না হওয়ায় সাধারণ মানুষ এটির সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী,রোগী, সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রীজের দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবি জানান।

দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট