Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

আজ দেশজুড়ে

ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার

By ভোরের কণ্ঠ
মে ১৫, ২০২৬ 1 Min Read
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনকে (রাবন) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (১৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে দুলাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম সরকার (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতিমধ্যে এই বহিষ্কারের এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর (২২) সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল দুই দফা তিনি ধর্ষণের শিকার হন। প্রথম দিন ধর্ষণের দৃশ্য দুলালের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যায়, কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।

পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করে।

ওই তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু

Next

সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *