রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলা হত্যা চেষ্টা মামলার আসামি আলোচিত বালুদুস্য নাজিম দুইদিনের রিমান্ডে

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। এমনই ভবিষ্যদ্বাণী করলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পনসরের সোশাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও সাক্ষাৎকারে বিশ্বকাপের নক আউট পর্যায়ের ভবিষ্যদ্বাণী করলেন। সেখানেই আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে তার দল আর্জেন্টিনা।

মার্টিনেজের ভবিষ্যদ্বাণী অনুযায়ী রাউন্ড সিক্সটিনে আর্জেন্টিনা হারাবে স্পেনকে। ফ্রান্স হারাবে নরওয়েকে। জার্মানি জিতবে তুরস্কের বিপক্ষে। নেদারল্যান্ডস জয়ী হবে আমেরিকার বিপক্ষে। ব্রাজিল ধরাশায়ী করবে জাপানকে। একই সঙ্গে মেক্সিকো হারাবে দক্ষিণ কোরিয়াকে।

এরপর আসছে কোয়ার্টার ফাইনাল। সেখানে ইংল্যান্ড হারিয়ে দেবে কলম্বিয়াকে। আর্জেন্টিনা হারাবে শক্তিশালী ফ্রান্সকে। জার্মানি জিতবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর ব্রাজিল হারাবে মেক্সিকোকে। মজার বিষয় হলো, ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি এই রাউন্ডেই হবে বলে দাবি করেছেন মার্টিনেজ।

এবার আসছে সেমিফাইনাল রাউন্ড। এই পর্বে ইতিহাসের পুনরাবৃত্তি হবে বলে মনে করছেন মার্টিনেজ। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই পর্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ সেবার যেমন ২-১ গোলে ম্যারাডোনার ইংল্যান্ডকে হারিয়েছিল, ঠিক একইভাবে এবার সেমিফাইনালে মেসিরা হারিয়ে দেবে ইংল্যান্ডকে। তবে এবারের ম্যাচটির ফয়সালা হবে টাইব্রেকারে। অন্য ম্যাচে ব্রাজিল হারাবে জার্মানিকে।

আর্জেন্টাইন গোলরক্ষক এটাও মনে করেন যে, এবারের ফাইনালে ঐতিহাসিক ম্যাচ অপেক্ষা করে আছে ফুটবলপ্রেমীদের জন্য। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালের পুনরাবৃত্তি ঘটবে এবারও। সেবারও ব্রাজিলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে সেটাই প্রথম ট্রফি ছিল মেসি-মার্টিনেজদের। এবারও তারা ব্রাজিলকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হবেন। কাতারের মতো এবারও মেসির হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews