শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী

মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন ভেঙে নবগঠিত মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৯ মে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর, পুর্ববড় ভেওলা ও সাহারবিলসহ ৭টি ইউনিয়নের সমন্বয়ে ‘মাতামুহুরী’ উপজেলা হিসেবে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুভূতি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই অংশ হিসেবে মাতামুহুরী উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের ফলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং নাগরিক সুবিধা বাড়বে।

পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, মাতামুহুরী উপজেলা যাত্রার মাধ্যমে অবহেলিত এলাকাগুলোর উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, নতুন মাতামুহুরী উপজেলা পেয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের স্বপ্ন পূরন হয়েছে। জনগণের নাগরিক সুবিধার পথ সুপ্রসন্ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি মাতামুহুরীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় মন্ত্রী পরিষদের সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজারের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ইউএনও শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews