শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

স্পেনের তারকা ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

স্পেনের ফুটবলার রাফা মিরকে দুই নারীকে যৌন নির্যাতনের দায়ে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন আরেক ফুটবলার পাবলো জে. জি., যাকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৫জুন) স্পেনের ভালেন্সিয়া অঞ্চলের একটি নিম্ন আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে বলা হয়, ২০২৪ সালে ভ্যালেন্সিয়া শহরে রাফা মিরের নিজস্ব বাসভবনে দুই নারীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। সে সময় তিনি স্থানীয় ক্লাব ভালেন্সিয়ার হয়ে খেলছিলেন।

আদালত রাফা মিরকে যৌন নির্যাতনের অভিযোগে সাত বছরের কারাদণ্ড এবং শারীরিক ক্ষতি সাধনের দায়ে আরও ১৮ মাসের কারাদণ্ড দেন। ফলে মোট সাড়ে আট বছরের সাজা ভোগ করতে হবে এই স্প্যানিশ ফরোয়ার্ডকে।

মামলার দ্বিতীয় আসামি পাবলো জে. জি., যিনি স্পেনের নিম্নস্তরের লিগের একজন ফুটবলার। তাকে যৌন নির্যাতন ও শারীরিক ক্ষতি সাধনের দায়ে মোট আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বর্তমানে ২৮ বছর বয়সী রাফা মির গত মৌসুমে সেভিয়া থেকে ধারে এলচের হয়ে খেলেছেন। চলতি মাসের শেষেই এলচের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

 

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন রাফা মির। তার দাবি, ওই দুই নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল পারস্পরিক সম্মতিক্রমে। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews