শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে পরে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার ( ১৩ জুলাই) ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জন দেখিয়ে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা পশ্চিম শিকদার পাড়ার মৃত আলী হোছাইনের পুত্র মোহাম্মদ তোহার উদ্দিন ও মোহাম্মদ দিদারের নেতৃত্বে গত ৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জলেয়ারমার ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন কক্সবাজার থেকে চকরিয়ার পুরাতন বাসস্ট্যান্ডে নামেন। পরে জনতা শপিং সেন্টারের সাম্পান রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বের হয়ে পাশের গলিতে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ দিদার ও তোহার উদ্দিন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা চার লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাকে ঘুষি,গলা চেপে ধরা এবং কামড়ে বুকের মাংস বের করে নিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী ভুক্তভোগীর মাথার পেছনের অক্সিপিটাল হাড় ভাঙা এবং কপালের নিচে রক্তজমাটের আলামত পাওয়া গেছে। এছাড়া ঘটনার পর তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানান।
বর্তমানে আহত প্রধান শিক্ষক কাইছার লিটন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews