শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ার কৃতি সন্তান ও জুলাই আন্দোলনের শহীদ আহসান হাবিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চকরিয়ায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দ। এ সময় তারা শহীদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে শহীদ পরিবারের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা সম্ভব।

এ সময় ‘জাস্টিস ফর জুলাই’ সংগঠনের সৌজন্যে শহীদ আহসান হাবিবের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

ছবি: পরিবারের কাছে অর্থ সহায়তা প্রদান

উপস্থিত ছিলেন চট্টগ্রামে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, চকরিয়ায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা সায়েদ হাসান, ইব্রাহিম ফারুক সিদ্দিকী,মোবারক হোসেন জিহান, শামসুল আলম সাঈদীসহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।

এদিকে, শহীদ আহসান হাবিবের মা আবেগঘন কণ্ঠে তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, “আমার সন্তান দেশের মানুষের অধিকার ও ন্যায়ের জন্য জীবন দিয়েছে। আমি চাই, যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের বিচার হোক, যাতে আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়।”

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শহীদ আহসান হাবিবের পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews