
কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই শহিদ দিবসটি ঘিরে অনুষ্ঠানের শুরুতে মহান জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে সকল শহিদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করে গভীর শ্রদ্ধা জানানো হয়।

চকরিয়া উপজেলার মোহনা হল মিলনায়তন (ছবি: ভোরের কণ্ঠ)
উক্ত অনুষ্ঠানে শহিদদের স্মরণে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কুতুবউদ্দিন হেলালী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদের প্রাইম, জেলা গণঅধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাসেদ মোশাররফ, চকরিয়া ছাত্র প্রতিনিধি সামশুল আলম সাঈদী, এম.এইচ জিহান, বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

চকরিয়া উপজেলার মোহনা হল মিলনায়তন (ছবি: ভোরের কণ্ঠ)