শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করে সাবেক ছাত্রনেতা এরশাদুল করিমের আবেগঘন শ্রদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতকানিয়ায় ত্রাণ বিতরণ করলেন এপেক্স ক্লাব চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা এলাকার বন্যাকবলিত ১,৪০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন।

সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল কালাম, অ্যাডভোকেট শামসুল হুদা, গিয়াস উদ্দিন, ফাউন্ডেশনের সভাপতি আলহাজ হামিদ হোছাইন, সিনিয়র সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এইচ এম ওসমান সরওয়ার এবং কুতুব উদ্দিন কোম্পানি।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য জহুরুল মাওলা, হোসাইন মাহমুদ, বেদারুল ইসলাম রুবেল, নুর মোহাম্মদ, শহীদ মনির, অ্যাডভোকেট শাহজাহান মনির,মাহমুদুল হক, রফিকুল ইসলাম, মোস্তফা রাসেল, মসউদ চৌধুরী, নেজাম উদ্দিন, মনছুর আলম, ইমাম হোসেন, ইমরান উদ্দিন, আবদুল মোমেন, মো. মহসিন ও ইয়াছিন আরফাতসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক অঙ্গীকারও। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন। ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এমন মানবিক সহায়তা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews