বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বন্যা পরবর্তী চকরিয়া অজপাড়াগাঁয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিশুদের পড়াশোনার কথা বিবেচনা করে শিক্ষা সামগ্রি নিয়ে ছুটছেন একদল শিক্ষাবিদ।
শনিবার( ২৫ জুলাই) সকাল ৯ টায় ডেইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এপেক্সিয়ান জুবাইদুল হক জানান, কক্সবাজারে গত সপ্তাহে টানা ভারি বৃষ্টির ফলে চকরিয়ার উপকূলীয় অঞ্চল দীর্ঘদিন ধরে পানিতে ডুবে ছিলো। এ অবস্থায় স্কুল, মাদ্রাসা, নূরানীতে পড়ুয়া শিক্ষার্থীদের চরম ক্ষতি হয়। নষ্ট হয়ে যায় তাদের বই, খাতাসহ শিক্ষার পরিবেশ। এ পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুল, মাদ্রাসা, নূরানী মুখী করতে আমরা তাদের মাঝে শিক্ষা সামগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিই। প্রথমে চকরিয়ার বরইতলী ডেইঙ্গাকাটা এলাকায় খতিবে আজম নূরানীর শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল ইত্যাদি বিতরণ করি। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত স্কুল, মাদ্রাসা, চিহ্নিত করে তাদের মধ্যে এসব শিক্ষা সামগ্রি বিতরণ অব্যাহত থাকবে বলে জানায়।
এসময় উপস্থিত ছিলেন, এপেক্সিয়ান শহিদুল ইসলাম, এপেক্সিয়ান আরাফাত চৌ:, এপেক্সিয়ান কুতুবউদ্দিন, এপেক্সিয়ান এড. মোহাম্মদ জিসান, এপেক্সিয়ান আয়ুব খান, এপেক্সিয়ান জোবায়রুল ইসলাম রাফিসহ শিক্ষাবিদরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews