বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী Chicken Road | Australia’s Hottest Crossing Casino Game 2026 Play Chicken Road | Australia’s Top Crossing Game Casino 2026 European Casino Guide Thrilling Games, Tips, and Safety চট্টগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বন্যা বিরতির পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, বহিষ্কার ১, অনুপস্থিতি ১ হাজার ৮২৫ চকরিয়ায় মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন সাড়ে ৩শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন রামুতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কটু কথা বললে জনগণ বসে থাকবে না। একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। তাদের রাজপথেই জবাব দেবে বিএনপি।

এ সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি কেউ যাতে দলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার কথাও বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews