বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে পার্কভিউ হসপিটালের ঢেউটিন বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম। সহযোগিতা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন এবং অফিসার মশিউর রহমান।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গীকার। মানুষের প্রয়োজনের মুহূর্তে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াকে তারা দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সহায়তা পেয়ে উপকারভোগীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে এই ঢেউটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।
এ মানবিক উদ্যোগের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড আবারও প্রমাণ করেছে, উন্নত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করাও প্রতিষ্ঠানটির অন্যতম অঙ্গীকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews