সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ও আপসহীন থাকতে হবে: রিজভী ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি রিদুয়ান, সাধারণ সম্পাদক তাহমুর চকরিয়ায় সরকারি সওজ’র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আকতার মিয়া, মহেশখালী প্রিতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের নাজিরারটেক পয়েন্টের খাড়িরমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে ঝড়ো বাতাস ও উত্তাল সাগরের মধ্যে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।

নিহত দুই জেলে হলেন—মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মহিবুল্লাহ ও নুরুল আলম। তাঁদের বাড়িও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে।

স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘এফবি তাহসিন’ নামের ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিল। ট্রলারটিতে মোট আটজন মাঝিমাল্লা ছিলেন। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে চারজন জেলে কোনোভাবে নিরাপদে উঠতে সক্ষম হন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। অপর দুই জেলের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনরা নিখোঁজ জেলেদের দ্রুত জীবিত উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

এদিকে সাগরে ঝড়ো আবহাওয়ার মধ্যে জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেসহ সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন।

নিহত দুই জেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মহান আল্লাহ নিহত জেলেদের ক্ষমা করুন এবং নিখোঁজ দুই জেলেকে সুস্থ ও জীবিত অবস্থায় স্বজনদের মাঝে ফিরিয়ে দিন—এমন প্রার্থনা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews