রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

রেকর্ড গড়লেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের সিলভিও বার্লুসকোনি টানা ১ হাজার ৪১২ দিন ক্ষমতায় ছিলেন।

নিজের কট্টর ডানপন্থী সরকারের এই মাইলফলক অর্জন উদযাপন করেছেন মেলোনি। শুক্রবার ইতালির বারি শহরে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের নির্বাচনের আগাম প্রচারণা হিসেবে এই সমাবেশকে ব্যবহার করেছেন মেলোনি। ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। গত চার বছরে তাঁর সরকারের আমলে ১০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।পাশাপাশি, ব্যক্তিপর্যায়ের আয়করের পরিমাণ কমেছে ২১ বিলিয়ন ইউরো।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews