
আজ বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ। স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে। কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পরবর্তীতে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনও আয়োজন করবে কমিশন।