
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া পৌর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় চকরিয়া পৌর এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চকরিয়া থানার রাস্তা মাথা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছিদ্দিক ফিলিং ষ্টেশন মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
মিছিলে চকরিয়া পৌর যুবদলের আহবায়ক- এডভোকেট মনুহোর আলম মনু, সদস্য সচিব জিয়া উদ্বউদ্দিন বাবলু,সিনিয়র যুগ্ম সম্পাদক – আরিফুল ইসলাম জুয়েল, যুগ্ন সম্পাদক- রায়হানুল হক রিপন,আবদুল মান্নান রুবেল,সাবেক সাংগঠনিক সম্পাদক -সাদ্দাম হোসেন নিশান,সাবেক পৌর শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস,পৌর শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক – হাজী নূরুল আমিন, পৌর ছাত্রদল আহবায়ক- সাইমুল হাসান জামশেদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব- সাইফুল ইসলাম স্বাধীনসহ পৌর যুবদল, শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।