মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দীন আহমদের পক্ষ থেকে এবং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের নির্দেশনায় চকরিয়ার মাঝের ফাঁড়ি বাজার জনগণের স্বার্থে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় মাঝের ফাঁড়ি বাজারের ১৪৩৩ বাংলা সনের ইজারাদার ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী মঈনুর রশিদ শামীমের নিজ অর্থায়নে ইজারাকৃত বাজারটি জনগণের জন্য উন্মুক্ত ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইজারাদার মঈনুর রশিদ শামীম বলেন,জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে ইজারাকৃত বাজারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারেন এবং সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাজারটি উন্মুক্ত থাকায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণ উপকৃত হবেন।ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জানান, অনেক সময় ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল বা চাঁদা আদায়ের অভিযোগ থাকে। বাজার উন্মুক্ত করার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো যায়।সাধারণ বিক্রেতারা কোনো বাড়তি ইজারা মাশুল বা খাজনা ছাড়াই পণ্য বিক্রি করতে পারেন, যার ফলে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে।
এসময় বক্তব্য রাখেন, কাকারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,সাবেক দপ্তর সম্পাদক ও বাজার কমিটির সভাপতি শোয়াইবুল ইসলাম (এম. এ),কাকারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক – মিজানুর রহমান রাসেল,ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব – মোহাম্মদ আলা উদ্দিন,স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ীরা।