মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে থাকলেও স্বস্তিতে প্রথম দিন শেষ অস্ট্রেলিয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

১০ মিনিট আগেও এমন অবস্থা কল্পনা করা যায়নি। হঠাৎ করে অন্ধকারে ঢাকা পড়ে গেল ডারবানের কিংসমিড। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের চোখেমুখেও নেমে এলো আঁধার। ওদিকে স্বস্তির ছাপ যেন প্যাট কামিন্স ও ম্যাট রেনশর চোখেমুখে। ৬ উইকেটে ১৮৭ রানে শুক্রবারের খেলা শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।

১১তম ওভারের মধ্যে হেড ও নিক ম্যাডিনসনকে ফেরায় প্রোটিয়ারা। হেড ৯ রান করে আউট হলেও ৩৩ বল খেলে ম্যাডিনসনের রানের খাতা না খুলতে পারা অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল।

২৪ রানে দুই ওপেনারের বিদায়ের পর লাবুশেন ও স্মিথ ৬০ রানের জুটি গড়ে টানা দুই ওভারে মাঠ ছাড়েন। লাবুশেন ৬ চারে ৩৭ রানের মারকুটে ইনিংস খেলে থেমেছেন। স্মিথ করেন ২৫ রান।

রেনশ ও কামিন্স বাকি সময় অপ্রতিরোধ্য ছিলেন। রেনশর খানিকটা আফসোস থাকতে পারে। চার রানের জন্য প্রথম দিনেই হাফ সেঞ্চুরি হয়নি। ১১৫ বলে ৩ চারে ৪৬ রানে অপরাজিত তিনি। ৭২ বলে ৫ চারে সাজানো কামিন্সের ৩৩ রানের অপরাজিত ইনিংস।

টপ অর্ডারে মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার দুটি করে উইকেট নিয়ে অজিদের কাঁপিয়ে দেন। সমান উইকেট পান নর্কিয়া। কব্জির মোচড়ে সুবিধা করতে পারেননি কেশভ মহারাজ। এই স্পিনার ৭ ওভারে ৩৩ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews