1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে কাউকে ছাড় নয় : ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানাসহ কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে।’

রবিবার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এসব কথা বলেন।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে।’ তিনি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।

তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে। এর আগে ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জের নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। পরে পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স ঘুরে দেখে মোতাওয়াল্লীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা রয়েছে জানিয়ে তিনি জানান, পাগলা মসজিদের দৃষ্টিনন্দন মাল্টি পারপাস ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। নির্বাচনের আগেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। এই কমপ্লেক্সে অনাথ-এতিমদের লেখাপড়া ও থাকার সুযোগসহ সমৃদ্ধ লাইব্রেরী ও আইটি সেকশন নির্মাণ করা হবে। এ ছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও পাগলা মসজিদের ইমাম ও মোতাওয়াল্লীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি আল জামিয়াতুল এমদাদিয়া কর্তৃক আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট