1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

চকরিয়ায় ডাকাতের গুলিতে নিহতের ঘটনায় উপজেলা বিএনপির নেতাসহ ২৭ জনকে আসামি করে আদালতে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

‎চকরিয়ায় চিংড়িঘের নিয়ে দ্বন্দ্বের জেরে ডাকাতের গুলিতে শেখাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহতের ঘটনার তিনদিন পর চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা হয়েছে।
নিহত শেখাব উদ্দিনের  স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী আহমদ মেম্বার ও সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ও তার দুই ছেলেসহ ১৭ জনের নাম উল্লেখ করে ৮-১০জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে আদালতে এ হত্যা মামালা দায়ের করেন।
‎তাদের দাবী বিগত ২০১০ সালে সোনা মিয়ার ছোট ভাই আবদুল হামিদ হত্যা মামলার আসামী শেখাব উদ্দিন। এর জের ধরে ডাকাতদের গুলিতে নিহতের ঘটনায় তাদের আসামী করা হয়েছে।
‎অপরদিকে সোনা মিয়ার আত্মীয়ের সুবাদে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির অর্থ-সম্পাদক আলী আহমদ মেম্বারকেও আসামী করা হয়েছে বলে সোনা মিয়া অভিযোগ করেন।
‎উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সাহারবিল ইউনিয়নের আবাসন সংলগ্ন রাবার ড্যাম এলাকায় চিংড়িঘের নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ডাকাতদের গুলিতে শেখাব উদ্দিন নিহত হয়। শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে। নিহতের তিনদিন পর তার স্ত্রী বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।
নিহত শেখাব উদ্দিন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে ২০১০ সালে আবদুল হামিদ, ২০১৭ সালে মাজু মার্ডার, ২০২৪ সালে মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে ডাবল মার্ডারসহ বিভিন্ন মামলায় আসামি ছিলেন।
চকরিয়া অফিসার ইনচার্জ দায়িত্ব ওসি (তদন্ত) মো: ইয়াসিন মিয়া জানান, নিহত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার না দিয়ে কোর্টে মামলা দায়ের করেছে। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট