বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

ভারতের ছাড়া পানিতে বন্যা, বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান!

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, ভারত সীমান্ত এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, চেনাব, রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি মানুষ এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
 
দুর্যোগ কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ এরইমধ্যে অন্যত্র চলে গেছেন। 
 প্রতিবেদন মতে, বুধবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পানির স্তর বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার একটি প্রান্তিক বাঁধে ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটায়।

 এদিকে, পাকিস্তানের পাঞ্জাবে শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুর মন্দিরের অবস্থান। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক ১৫৩৯ সালে এই মন্দিরে মারা যান। শিখদের কাছে অন্যতম পবিত্র হিসেবে বিবেচিত এই স্থাপনাও বন্যার পানিতে তলিয়ে গেছে। সেখানে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধারের জন্য পাঁচটি নৌকা পাঠানো হয়েছে।
 
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী ভারত উজানের বাঁধ থেকে পানি ছেড়ে দিয়েছে, যার ফলে পাকিস্তানের দিকে প্রবাহ আরও বৃদ্ধি পেয়েছে।
 
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পানি ছাড়ার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নয়াদিল্লি আগাম নোটিশ দিয়েছিল। যদিও ভারতীয় সরকারি কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
 
পাঞ্জাবের রাজধানী সম্পর্কে প্রাদেশিক দুর্যোগ প্রধান ইরফান আলী বলেন, বন্যার ঢেউ আজ (বুধবার) রাত এবং আগামীকাল বৃহস্পতিবার সকালে লাহোরের মধ্য দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। 
 
জুনের শেষ দিক থেকে বন্যায় পাকিস্তানে কমপক্ষে ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
সূত্র: ফ্রান্স টোয়েন্টি ফোর
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews