শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

এপেক্স ক্লাব অব রামু’র বোর্ড মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে
রামুর ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক এপেক্স ক্লাব অব রামু’র বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চিকলঘাটের এপেঃ শামসু মিয়া ম্যানশনে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রামু ল্যাবরেটরি স্কুলের অন্যতম উদ্যোক্তা ও সংগঠক এবং এপেক্স ক্লাব অব রামু’র প্রেসিডেন্ট মাহবুব আলম মাহবুব। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন এপেঃ মোহাম্মদ ইউচুপ মির্জা।
সভায় আলোচনায় অংশ নেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোক্তার আহম্মেদ, অতীত প্রেসিডেন্ট এপেঃ জামাল হোসেন চৌধুরী, এপেঃ শামসু মিয়া, এপেঃ মুফিজুর রহমান, এপেঃ নাছির উদ্দীন মাষ্টার এবং এপেঃ মোহাম্মদ ইউচুপ মির্জা।
সভায় আগামী ২১ নভেম্বর বিকাল ৩টায় রামু ক্লাবের AGM সফল করার লক্ষ্যে সকল এপেক্সিয়ানদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। রামুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সভা পরিচালনা করেন এপেক্স ক্লাব অব রামু’র সেক্রেটারি, রামু ল্যাবরেটরি স্কুলের পরিচালক ও সমাজকর্মী এপেঃ মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু।
পরিশেষে রামু ক্লাবের অসুস্থ এপেক্সিয়ান, দেশের বিভিন্ন ক্লাবের প্রয়াত মানবিক এপেক্সিয়ান এবং রামুর গুণীজন, সাবেক সফল চেয়ারম্যান ওবায়দুল হক সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews