1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

২০ ডিসেম্বর ঢাকায় আসছে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে আসবে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে আটজন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে, প্রাপ্ত হালনাগাদ তথ্যে আরও একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

সবাই শঙ্কামুক্ত রয়েছে উল্লেখ করে আইএসপিআর জানায়, আহত শান্তিরক্ষীদের দ্রুত সময়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আহত শান্তিরক্ষীরা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের একজন এরইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণকারী ছয়জন শান্তিরক্ষীদের মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক এই ড্রোন হামলার ঘটনা ঘটে। এ সময় দায়িত্বে থাকা ছয়জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হন। আহত হন ৯ জন।

নিহত ৬ শান্তিরক্ষী হলেন- নাটোরের বাসিন্দা করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর বাসিন্দা সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

আহত শান্তিরক্ষীরা হলেন- কুষ্টিয়ার বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের বাসিন্দা সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার বাসিন্দা করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার বাসিন্দা ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের বাসিন্দা সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের বাসিন্দা সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর বাসিন্দা সৈনিক মো. মানাজির আহসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট