1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন চাচা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনানকে (১২) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

হুজায়ফার চাচা শওকত আলী বলেন, রাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের চেষ্টা করা হলেও ঝুঁকির কারণে গুলিটি অপসারণ করা যায়নি। ডাক্তাররা সিদ্ধান্ত নেওয়ায় এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দেশবাসীর কাছে আমার ভাতিজির জন্য দোয়া চাই।

চমেক সূত্র জানায়, হুজাইফা চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকায় স্থানান্তরের সুপারিশ করেছে।

চিকিৎসকেরা জানান, গুলিটি এখনো আফনানের মস্তিষ্কে রয়ে গেছে। মস্তিষ্কের ভেতরের চাপ (ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার) কমাতে চিকিৎসার অংশ হিসেবে তার মাথার খুলি আংশিকভাবে খুলে রাখা হয়েছে।

চমেকের আইসিইউ বিভাগের প্রধান হারুনুর রশিদ বলেন, গুলিটি মস্তিষ্কের পেছনের অংশে গুরুত্বপূর্ণ রক্তনালির খুব কাছাকাছি অবস্থানে আটকে আছে। এ অবস্থায় অস্ত্রোপচার করলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এবং প্রাণনাশের ঝুঁকি রয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আহত অবস্থায় আফনানকে হাসপাতালে আনা হয়। মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। ফলে উন্নত চিকিৎসার জন্য আজ তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় গত রোববার (১১ জানুয়ারি) সকালে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট