1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ তারেক রহমানকে অভিনন্দন জানালেন বিদিশা এরশাদ নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ, সাধারণের প্রবেশ নিষেধ বিএনপির জয়ে চীনের প্রতিক্রিয়ায়ও উঠে এল বিআরআই-র কথা নেতৃত্ব আমানত ও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা: মিজানুর রহমান আজহারী ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি

নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে স্থানীয় লবণ চাষিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এ সময় লবণচাষিরা সেলফির কথা বললে নিজে মোবাইল ফোন হাতে নিয়ে সেলফি তুলে দেন সালাহউদ্দিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিনি পেকুয়া উপজেলার মগনামা ঘাটসংলগ্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন।

সেলফি শেষে সাধারণ লবণ চাষিরা নির্বাচনি স্লোগান দেন। তারা বলেন- ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’। এর কিছুক্ষণ পর ওই এলাকার শিশুদের সঙ্গে ঘুড়ি উড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ সময় শিশুরা স্লোগান দেয়- ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম, সালাহউদ্দিন ভাইকে ভোট দিতাম’।

পরে লবণ চাষিদের কথা শুনেন তিনি। লবণ চাষিরা তার কাছে অভিযোগ করেন, আমাদের লবণের দাম কমে গেছে। অনেকে চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। লবণ মাঠ ছেড়ে অন্য পেশায় যোগ দিতে হবে।

এর জবাবে সালাহউদ্দিন বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমি নিজেই লবণের দাম বৃদ্ধিতে কাজ করেছিলাম। আগামী দিনে ক্ষমতায় এলে লবণ চাষীদের সব ধরনের দাবি পূরণ করা হবে। আমরা গ্রামের সব ধরনের মানুষের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।

পরে ওই এলাকার স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট