বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন হৃদয়(শার্শা)যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা দীর্ঘদিন ধরে ঐতিহাসিক আম ও কুলের রাজ্য হিসেবে পরিচিত। সময়ের পরিক্রমায় এই অঞ্চলটি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আম ও কুলের বাজারে পরিণত হয়েছে। প্রতি বছর মৌসুম এলেই জমে ওঠে এই বাজার, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এখানকার ফল সংগ্রহ করতে। এ বিষয়ে চাষীদের কাছে জানতে চাইলে। খলিলুর রহমান খলিল জানান ।
চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আমের গাছে আগাম মুকুল দেখা দিয়েছে। এতে করে চাষিদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। বাগানজুড়ে মুকুলের সমারোহ দেখে অনেক কৃষকই ভালো ফলনের প্রত্যাশা করছেন। ফলে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
স্থানীয় কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছেন এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তারা জানিয়েছেন, সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময়ের ব্যবধানে কীটনাশক ও প্রয়োজনীয় স্প্রে ব্যবহার করলে ফলন আরও ভালো হবে এবং রোগবালাই কমে আসবে।
এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন স্বনামধন্য কোম্পানির কৃষি উপকরণ ব্যবহার করে ইতোমধ্যে সুফল পেয়েছেন। কৃষকদের দাবি, মানসম্মত ঔষধ ব্যবহারের ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়, যা তাদের আর্থিকভাবে লাভবান করছে।
স্থানীয় ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা বজায় থাকলে এ বছর বাগুড়ী বেলতলা আম বাজারে ভালো ফলনের পাশাপাশি জমজমাট বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এতে করে এই অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews