বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফান রান প্রতিযোগীতা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে ম্যারাথনের অংশ হিসেবে ঈদগাঁও রানার্স কমিনিউটির উদ্যোগে প্রথমবারের মত অনুষ্ঠিত হল ফান রান। ভয়ানক স্থান তালিকায় পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়ক। উক্ত সড়কে প্রতিনিয়ত হয়ে থাকে ডাকাতি-অপহরণ মতো ভয়ানক ঘটনা। পথচারীরা প্রতিমুহুর্তে থাকেন চরম আতংকে।

সড়কে ডাকাতি ও অপহরণ বন্ধের দাবী জানিয়ে প্রথমবারের মত ফান রানের আয়োজন করলেন ঈদগাঁও রানার্স কমিউনিটি।

৮ এপ্রিল (বুধবার) সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়া ফান রানের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন- ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য,শিক্ষকসহ সচেতন যুবকরা।
প্রতিযোগীরা ঈদগাঁও বাসস্টেশন থেকে ঈদগড় সড়কের ডাকাতি ও অপহরণ সংগঠিত হওয়া স্থান পানেরছড়ায় গিয়ে দৌড় সমাপ্ত করেছেন।

ফান রানে উপস্থিত ছিলেন কক্সবাজার রানার্স কমিনিউটির প্রতিষ্ঠাতা এসএম সাদেক,হামিদুল হক।
এ দৌড় প্রতিযোগীতায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা, ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ বন্ধ ও মানুষের জানমালের নিরাপত্তার দাবি জানান।

পরে বিজয়ীদের পুরষ্কার,মেডেল,অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ঈদগাঁও রানার্স কমিউনিটি এর পক্ষ থেকে মেডেল পরিয়ে দেন মেহমানরা।

রানার্স কমিউনিটি প্রতিনিধি রাশেদ কামাল ও আবু বক্কর চৌধুরীর মতে, প্রথম বারের মত ফান রানের আয়োজন করা হয়। পরবর্তীতে ঈদগাঁও উপজেলা নানা সড়কে এ আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews