শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের স্বার্থে চকরিয়া মাঝের ফাঁড়ি বাজার উন্মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন মাতামুহুরীতে ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে রবি–বিকাশসহ অনুমোদন পেল ৫ ডিজিটাল ব্যাংক চকরিয়া পৌর যুবদল, শ্রমিকদল,ছাত্র দলের উদ্যোগে দেশে অস্থিতিশীল তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাতামুহুরিতে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু

চকরিয়ায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশ: প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

সারাদেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকারের জারি করা নতুন নির্দেশনা বাস্তবায়নে তৎপর হয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, উপজেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ অপচয় রোধে দেশের সকল বাজার ও বিপণিবিতান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। এছাড়া চলমান বা আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৭টার মধ্যে সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার পাশের সকল বিলবোর্ড ও আলোকসজ্জাও এই সময়ের পর বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রুপায়ন দেব জানান, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের এই পদক্ষেপে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারি নির্দেশনা মেনে চলব।

এদিকে, সন্ধ্যার পর বিক্রির মূল সময় হওয়ায় সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার জানান, সন্ধ্যার পর ক্রেতাদের আনাগোনা বাড়ে, ফলে সময় কমে যাওয়ায় আয়ের ওপর প্রভাব পড়তে পারে। তবে জাতীয় স্বার্থে তারা এই নিয়ম মেনে চলার মানসিক প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সময়সীমা নির্ধারণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চকরিয়াসহ  সারাদেশে এই নিয়ম কার্যকর থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়ক হবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews