শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতকানিয়ায় ত্রাণ বিতরণ করলেন এপেক্স ক্লাব চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি

মাতামুহুরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বরাষ্ট্র মন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

গত বুধবার(০৮ এপ্রিল)  রাত ৯টার দিকে মাতামুহুরি উপজেলা কোনাখালী ইউনিয়নের ইউসুফ বাবর পাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত আগুন  ছড়িয়ে পড়ে।এতে ৪টি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে যায়।তারা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করতেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চকরিয়ার কোনাখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী তুলে দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও দলীয় নেতাকর্মীরা।

ইউসুফ বদরী বলেন-গত কয়েকদিন পূর্বে চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।ফলে পরিবার গুলো মানবেতর জীবনযাপন যাপন করছে। চকরিয়া-পেকুয়া আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্দেশে পরিবার গুলোকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এই পরিবারগুলোর পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে।

এসময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ ইউনুসসহ
ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews