1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সিঙ্গাপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপস (এসজিপি)-২০২৬’-এর ২১তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বান্দরবানের লামার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ জন উদীয়মান জিমন্যাস্ট।বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, আগামী ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তারা হলেন— উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা ও ওয়ে ওয়ে সাই মার্মা।প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এসব জিমন্যাস্টকে সঠিক গাইডলাইন, শৃঙ্খলা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। দীর্ঘদিনের কঠোর অনুশীলন এবং কোচদের নিবিড় তত্ত্বাবধানে তারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন।বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের এক আনুষ্ঠানিক পত্রে খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।এ বিষয়ে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, “আমাদের মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করা। আজ আমাদের শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আশাবাদী, তারা সিঙ্গাপুরে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।”ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে তৃণমূলভিত্তিক ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ধারাবাহিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট