বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

​স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দুইদিনের সরকারি সফরে আগামীকাল (শুক্রবার) কক্সবাজার আসছেন।

চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

​সফরসূচি অনুযায়ী- শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টা নাগাদ আকাশ পথে কক্সবাজার পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বন্যায় আক্রান্ত এলাকা পর্যবেক্ষণ এবং দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন। রাতে পেকুয়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে।

​সফরের দ্বিতীয় দিন শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় মন্ত্রী পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাপীড়িত এলাকা পর্যবেক্ষণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। এরপর দুপুর ১২ টায় মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

একইদিন রাত ৮টার পর স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews