সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্যা বিরতির পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, বহিষ্কার ১, অনুপস্থিতি ১ হাজার ৮২৫ চকরিয়ায় মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন সাড়ে ৩শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন রামুতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ মাতামুহুরিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান। জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ

চকরিয়ায় মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন সাড়ে ৩শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ৬ দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। এ ছাড়া টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।এমন ভয়াবহ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন। চকরিয়ার কৈয়ারবিলের বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।বন্যাকবলিত মানুষের জন্য শুকনো খাবার, গুড়, মোমবাতি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় দুর্গত মানুষের কাছে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

মানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সা: সম্পাদক মামুনুর রশিদ মামুন এর নেতৃত্বে  স্বেচ্ছাসেবককর্মীরা দিন-রাত মাঠপর্যায়ে কাজ করে বন্যার্ত কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইসলাম নগর এলাকায় সাড়ে ৩শ মানুষের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মামুনুর রশিদ মামুন ভোরের কণ্ঠকে জানান, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ ও অন্যান্য সহযোগিতা পাঠিয়ে দিচ্ছি। ১০ দিন ব্যাপি ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ৭ম দিন চলছে।

বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন চেয়ারম্যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews