শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নাছির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ এআই ব্যবহার করে ফেক আইডি থেকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, থানায় জিডি বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে পার্কভিউ হসপিটালের ঢেউটিন বিতরণ রামুতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার চকরিয়ায় হাই স্কুলের দাতাকে প্রাথমিক বিদ্যালয়ের দাতা বানিয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ ১৫ বছর আগে ব্যবসায়ীকে হত্যা: দুই ছিনতাইকারীর যাবজ্জীবন চকরিয়া হারবাং ও কাকারায় বন্যার্তদের পাশে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক, কাপড়-খাদ্য বিতরণ ও কিডনি রোগীর পাশে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

নাছির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরে চকরিয়া উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,কৃষক দল,ছাত্রদলের এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,কৃষক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মুখে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী এনসিপির নেতা নাছিরউদ্দিন পাটোয়ারি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান শোনা যায়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,সালাহউদ্দিন আহমদ একজন পরিচ্ছন্ন ও অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের আইন-শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে নিয়ে এমন অশালীন,মিথ্যা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতারা বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে দেওয়া অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও উদ্দেশ্য প্রণোদিত। চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীবাসী তথা কক্সবাজারের মানুষ এই ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই সহ্য করবে না। সালাহউদ্দিন আহমদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম,নিপীড়ন ও গুমের শিকার হয়েও জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। একটি কুচক্রী মহল তার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তা ও সরকারের সফল কার্যক্রম দেখে ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বা উসকানিমূলক মন্তব্য করা হলে চকরিয়ার সচেতন জনতা ও দলীয় নেতাকর্মীরা তা রাজপথে দাঁতভাঙা জবাব দেবে। অবিলম্বে এ ধরনের অরাজনৈতিক ও অশালীন বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ জাকারিয়া,স্বেচ্ছাসেবক দল আহবায়ক কামরুল হাসান জাস্টিস,শ্রমিকদল সভাপতি নাছির উদ্দীন,কৃষক দল আহবায়ক মহিউদ্দিন পুতু,ছাত্রদল আহবায়ক রেজাউল করিম,যুবদল সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মিনহাজ উদ্দিন,শ্রমিক দল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু,কৃষক দল সদস্য সচিব আনোয়ারুল আজিম,ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ সর্বস্তরের সাধারণ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews