রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :

দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ফটিকছড়ি থানার দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহতাসিম বিল্লার আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গত কয়েক বছরে চট্টগ্রামে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা ঘটনায় তার নাম আলোচনায় আসে। আদালতের আদেশের পর রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews