মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার রামুতে ট্রাক – মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড নাছির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ এআই ব্যবহার করে ফেক আইডি থেকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, থানায় জিডি বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে পার্কভিউ হসপিটালের ঢেউটিন বিতরণ রামুতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার চকরিয়ায় হাই স্কুলের দাতাকে প্রাথমিক বিদ্যালয়ের দাতা বানিয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ ১৫ বছর আগে ব্যবসায়ীকে হত্যা: দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তার অন্য দেশের পাসপোর্ট থাকতে পারেন বলেও নিজের সন্দেহের কথা জানান মন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশত্যাগের নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছেন। আমরা বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দেশটিতে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন করতে এবং আদালতে পিটিশন দাখিল করতে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া, ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং ঠিক কী কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে তা জানতে সার্টিফাইড কপি সংগ্রহের অনুরোধ করা হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—উভয় প্রক্রিয়া সক্রিয় রয়েছে। তবে তার কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে – এটা আমাদের সন্দেহ।

৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত এবং মাফিয়া শক্তি হিসেবে পরিচিত দলটির বর্তমানে বড় কোনো কর্মসূচি পালনের মুরদ নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে সতর্ক থাকার জন্য সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা মনিটর করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews