মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

রামুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

তানিম মোস্তফা, রামু:

কক্সবাজারের রামুতে মশার কামড় ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, রামু কক্সবাজার জেলার উদ্যোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুমুক্ত রামু গড়ে তুলতে পারি।

​এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, এল,জি,ইডি কর্মকর্তা কফিল উদ্দিন, মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

​বক্তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি অপসারণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews