
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। আর এই হারের সমালোচনায় ভাসছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসবের মাঝেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার।
আসন্ন এশিয়ান গেমস দিয়েই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি।