রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বুধবার বিএফডিসিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

সেই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রায় শেষ দিকে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় মন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। এ সময় মন্ত্রী হাসিমুখে আরেকটি কাজ থাকার কথা জানিয়ে কুশল বিনিময় শেষে দ্রুত স্থান ত্যাগ করেন। তখন দীঘির মুখেও কিছুটা বিব্রত ভাব দেখা যায়। ক্যালেন্ডার অ্যাপ বাছুন

ভিডিওটি নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তার মতে, কাজের বাইরে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে শিল্পীদের সরে আসা উচিত।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জয় বলেছেন, অনেক মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী থাকেন, সেখানে মন্ত্রীর মধ্যে তার সঙ্গে ছবি তোলার বিষয়ে অতিরিক্ত আগ্রহ তিনি ভিডিওতে দেখেননি।

জয় এই ঘটনাকে কেন্দ্র করে দুটি বার্তার কথা উল্লেখ করেছেন। তার ভাষ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্র অঙ্গনের অনুষ্ঠানে উপস্থিতি ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা। একই সঙ্গে কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে শিল্পীদের সরে আসা উচিত।

জয় লিখেছেন, ‘মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ।’

তিনি আরও বলেছেন, চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হলে এবং শিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরাই তাদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন।

এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্র করে এমন আয়োজন করায় চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানিয়েছেন জয়। একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের অবদানের প্রশংসা করে তাকে চলচ্চিত্রের প্রধানতম অভিভাবক ও নেপথ্যের নায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews