বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো

মাতামুহুরিতে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নে

সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নারী পক্ষের আয়োজনে ব্যতিক্রমধর্মী এ আলোচনার সভার আয়োজন করা হয়।

নারী নেত্রী শাহানা বেগমের সভাপতিত্বে এবং সাংবাদিক ও নারী নেত্রী ফরিদা ইয়াছমিনের সঞ্চানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী পক্ষের প্রকল্প পরিচালক নাসিমা আক্তার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা শায়লা নাজনীন, তরুণ নারী নেত্রী আইরিন আক্তার,চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন।

সভায় স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, প্রতিনিধিত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকারব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বাড়াতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত ও প্রতিনিধিত্বের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বাড়লে স্থানীয় পর্যায়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটার সুযোগ তৈরি হয়।

বাংলাদেশে স্থানীয় সরকারে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিভিন্ন স্তরে সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে। তবে কার্যকর অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

এ সময় আগামীতে কোনাখালী ইউপি পরিষদ নির্বাচন সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন,হোছাইন আহমদ ছোটন,সাহেদ ইকবাল সুমন,সুমাইয়া জান্নাত,শাহনাজ পারভিন,নার্গিস আক্তার,আবুল কালাম ও সাবেক মেম্বার আলহাজ্ব নূরুল কাদের প্রমুখ।

এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন, ডা: নূরুল কবির,সালাহউদ্দিন মাহমুদ,মাস্টার কমর উদ্দিন,আনোয়ার সিকদার, মোহাম্মদ হান্নান এবং মাস্টার নূরুল আমিন প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews