শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন নবগঠিত ছাত্রদলের সভাপতি রবিউল হুসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অভির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি বেতুয়াবাজার ব্রিজ প্রদক্ষিণ করে বেতুয়াবাজার চৌমুহনীতে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তারা বলেন, আওয়ামী লীগ-জামায়াত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জনগণের সুনির্দিষ্ট ভোটে নির্বাচিত সরকারকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি-এস.কে আরমান,সহ-সভাপতি- রাকিবুল ইসলাম,মো. নূরফুর রহমান, মো. আরশেদ,সিনিয়র যুগ্ম সম্পাদক-মো. শাহাদাত হোছাইন’, যুগ্ম সম্পাদক- অপিকুল ইসলাম রাজন,আব্দুর রহমান সাইমন,
সহ-সাধারণ সম্পাদক- মিজবাহ উদ্দিন জিয়া,আবুল হাসনাত আনভী,সহ-সাংগঠনিক সম্পাদক-উমর ফারুক,সহ-সাংগঠনিক সম্পাদক- শওকত হোছাইন রানা,প্রচার সম্পাদক- ইয়াছিন মিশকাত,দপ্তর সম্পাদক- আব্দুল কাদের তুয়ার,সহ-দপ্তর সম্পাদক- দিদার মিয়া,ক্রীড়া সম্পাদক-মোর্শেদুল ইসলাম,সদস্য- খাইরুল বশর ওয়াহিক,তানভীর হোছাইন তাহিম,মো. রাকিব ও মোহাম্মদ তারেক প্রমুখ।