শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের স্বার্থে চকরিয়া মাঝের ফাঁড়ি বাজার উন্মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন মাতামুহুরীতে ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে রবি–বিকাশসহ অনুমোদন পেল ৫ ডিজিটাল ব্যাংক চকরিয়া পৌর যুবদল, শ্রমিকদল,ছাত্র দলের উদ্যোগে দেশে অস্থিতিশীল তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাতামুহুরিতে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু

জনগণের স্বার্থে চকরিয়া মাঝের ফাঁড়ি বাজার উন্মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দীন আহমদের পক্ষ থেকে এবং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের নির্দেশনায় চকরিয়ার মাঝের ফাঁড়ি বাজার জনগণের স্বার্থে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় মাঝের ফাঁড়ি বাজারের ১৪৩৩ বাংলা সনের ইজারাদার ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী মঈনুর রশিদ শামীমের নিজ অর্থায়নে ইজারাকৃত বাজারটি জনগণের জন্য উন্মুক্ত ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইজারাদার মঈনুর রশিদ শামীম বলেন,জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে ইজারাকৃত বাজারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারেন এবং সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাজারটি উন্মুক্ত থাকায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণ উপকৃত হবেন।ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জানান, অনেক সময় ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল বা চাঁদা আদায়ের অভিযোগ থাকে। বাজার উন্মুক্ত করার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো যায়।সাধারণ বিক্রেতারা কোনো বাড়তি ইজারা মাশুল বা খাজনা ছাড়াই পণ্য বিক্রি করতে পারেন, যার ফলে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে।
এসময় বক্তব্য রাখেন,  কাকারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,সাবেক দপ্তর সম্পাদক ও বাজার কমিটির সভাপতি শোয়াইবুল ইসলাম (এম. এ),কাকারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক – মিজানুর রহমান রাসেল,ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব – মোহাম্মদ আলা উদ্দিন,স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ীরা।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews