শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
“চাওয়া পাওয়া” লেখক আলেয়া মান্নান পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাতামুহুরি রেল স্টেশনে মহানগর এক্সপ্রেস যাত্রা বিরতির দাবি তুলছে স্থানীয় মহল চকরিয়ায় কলেজছাত্র আরমানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ যানজট নিরসনে চকরিয়াতে ফুটপাত উচ্ছেদ অভিযান চকরিয়া ও মাতামুহুরিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মাতামুহুরীতে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কক্সবাজারে অচিরেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য সচিব আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

শনিবার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম।

নিহত দিবালা ত্রিপুরা (৪৫) গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।আহত হয়েছেন শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১)।

প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই রফিকুল বলেন, “সকালে চট্টগ্রামগামী শান্তি পরিবহন বাসটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দিবালি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।এ ঘটনায় গুরুতর আহত বাইক চালককে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এসআই রফিকুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews