মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওতে ১৬জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

বক্তব্য রাখেন উপজেলার একাডেমিক সুপার ভাইজার রাশেদ মো: মহিউদ্দিন, ঈদগাও থানার সেকেন্ড অফিসার আসাদ, স্বাস্হ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: তৃনা শাহা,জালালাবাদ ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহীদ পরিবারের প্রতিনিধিসহ ছাত্রপ্রতিনিধিরা।

অনুষ্টান পরিচালনা করেন শাহাজান মনির। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করে আহত ও শহীদদের জন্য দোয়া করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews