1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ঈদগাঁও-ঈদগড় সড়কে ইকো ফ্রেন্ডলি রিসোর্ট  নির্মাণের পরিকল্পনা

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।

শুরুতে আইজেক প্রকল্পের পক্ষে ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন,প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৫৩৯ জনকে উদ্যোক্তা উন্নয়ন, ২৯২ জনকে লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ও ১১৬ জনকে ব্র্যান্ডিং সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ১৫টি উঠান বৈঠকের মাধ্যমে পর্যটন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিত করা হয়েছে এবং ২০ জন নারী উদ্যোক্তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

আলোচনায় অংশ নেন সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান, ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার মোঃ আসাদুর রহমান,স্কাউট লিডার আবদুল মজিদ খাঁন এবং সাংবাদিক সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা উপজেলার সম্ভাবনাময় পর্যটন স্পট ইসলামপুর খান বীচ, ঈদগাঁও রাবার ড্যাম, ইসলামাবাদ গজালিয়া, পোকখালীর গোমাতলী প্যারাবন নিয়ে আলোচনা করেন। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করনঃ পরিবেশগত উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতামত দেন।

সভার আহ্বায়ক ইউএনও বিমল চাকমা বলেন, উপজেলায় পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠানের সাথে স্থানীয় প্রতিনিধিদের সমন্নয় প্রয়োজন। রামু উপজেলার সীমান্তবর্তী ঈদগড়-গজালিয়ায় ইকো ফ্রেন্ডলি রিসোর্ট করা গেলে পর্যটকেরা সেখানে ভিন্নধর্মী পর্যটনের অভিজ্ঞতা পাবেন।

তিনি আইএলও, এনরুট ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে উপজেলার পর্যটন ব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।

পরে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি (UTDC) গঠনের ঘোষণা দেন এবং পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও জনগণের মধ্যে সমন্বয় সাধন করার কথাও জানান।

সভায় উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম, ডাঃ তৃনা সাহাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট